বলকান দেশ সমুহের সাথে ইতালির সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতালি সফর। ইতালি পররাষ্ট্র নীতি এখন বলকান অঞ্চলের সাথে নিয়ে চলার নীতি গ্রহন করছে। ফলশ্রুতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা দেশ হিসাবে ইতালি তার দায়িত্ব পালন করে আসছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের মধ্যে রোমে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনিয়মিত অভিবাসন মোকাবেলা, প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়।মেলোনি দুই দেশের মধ্যে একটি “নতুন অংশীদারিত্বের যুগের” সূচনা করার ওপর জোর দেন। দুই দেশের মধ্যে বর্তমানে ৮ থেকে ৯ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মেলোনি পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন আন্তঃসরকারি চুক্তি (G2G) তৈরির লক্ষ্যে ইতালি কাজ করবে। প্রধানমন্ত্রী মন্ত্রী মেলোনী আশা প্রকাশ করেন পারস্পরিক বানিজ্যের মাধ্যমে দুই দেশের জনগণ ও অর্থনীতি গতিশীল হবে। উভয় দেশ উচ্চ অ্যাড্রিয়াটিক অঞ্চলকে একটি লজিস্টিক ও এনার্জি হাবে পরিণত করতে চায়।
সুত্র : রাই ২,হ্যালো ইতালি

