ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী মেলোনীর সাফল্যে যোগ হলো নতুন একটি পলক। যুক্তরাজ্যের লৌহমানবী বার্গারেট থ্যাচার পুরস্কার লাভ। ইতালির প্রধানমন্ত্রী হিসাবে তার নীতি ও কুটনীতিতে নতুন অধ্যায় রচিত হয়েছে। যদিও বিতর্ক তাকে পিছু ছাড়ছেনা।‘নিউ ডিরেকশন’ ফাউন্ডেশনের আয়োজনে মার্গারেট থ্যাচারেরজন্মশতবার্ষিকী উপলক্ষে জর্জিয়া মেলোনিকে মর্যাদাপূর্ণ ‘মার্গারেট থ্যাচার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।থ্যাচারকে বিংশ শতাব্দীর অন্যতম সাহসী নারী উল্লেখ করে মেলোনি বলেন, তিনি দেশের স্বার্থে স্রোতের বিপরীতে হাঁটতে কখনোই ভয় পেতেন না। পুরস্কার গ্রহণ করে মেলোনি বিনয়ের সাথে জানান, থ্যাচারের সমকক্ষ হতে হলে তাকে আরও অনেক কাজ করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে।মেলোনি তার রাজনৈতিক পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানান, যারা কঠিন পরিস্থিতিতেও তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, মার্গারেট থ্যাচার তার সাহসী মতামতের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছেন, যা আজকের দিনেও প্রাসঙ্গিক। এই পুরস্কারটি মূলত রক্ষণশীল বা কনজারভেটিভ রাজনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, যা মেলোনির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াল।এই সম্মাননা কি জর্জিয়া মেলোনিকে ইউরোপের নতুন ‘লৌহমানবী’ বা আইরন লেডি দেখতে পাবে ইতালির জনগণ সময় বলে দিবে।

