মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

অভিবাসীদের নিয়ে নেতিবাচক রাজনীতি ও কুসংস্কার পরিহারের উন্নত দেশসমূহের ভ্যাটিকানের আহবান

আপডেট:

বিশ্বের সকল উন্নত দেশগুলোতে অভিবাসীদের নিয়ে রাজনৈতিক দলসমূহের বৈরী মনোভাবকে পুঁজি করে ক্ষমতা আরোহন করে নানা আইন করে অভিবাসীদের জীবনে দুরূহ করে তুলছে। ফলশ্রুতিতে – জাতিসংঘের অভিবাসন সংস্থার (IOM) কাউন্সিলে ভ্যাটিকানের প্রতিনিধি আর্চবিশপ এttore বালেস্ত্রেরো অভিবাসীদের নিয়ে নেতিবাচক রাজনীতি ও কুসংস্কার পরিহারের আহ্বান জানিয়েছেন।তিনি স্পষ্ট করেছেন যে, অভিবাসীরা কেবল সমাধানের যোগ্য কোনো ‘সমস্যা’ বা ব্যবহারের ‘সুযোগ’ নয়, বরং তারা অধিকার ও মর্যাদাসম্পন্ন মানুষ। ২০২৪ সাল ছিল অভিবাসনের জন্য সবচেয়ে ভয়াবহ বছর, যেখানে বিপজ্জনক পথে অন্তত ৮,৯৩৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০৪ মিলিয়ন আন্তর্জাতিক অভিবাসী রয়েছেন, যাদের ভ্যাটিকান ‘বিশ্বায়নের মানবিক প্রতিচ্ছবি’ হিসেবে অভিহিত করেছে। পোপ ফ্রান্সিস নির্দেশিত চারটি মূলনীতি—স্বাগত জানানো, সুরক্ষা দেওয়া, উন্নীত করা এবং একীভূত করা (Integrate মেনে চলার আহ্বান জানানো হয়েছে।দুর্গম এবং সেবা-বঞ্চিত এলাকাগুলোতে ধর্মীয় সংগঠনগুলোই যে সবার আগে অভিবাসীদের পাশে দাঁড়ায়, সে কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

তথ্য সুত্র :ভ্যাটিকানেরনিউজ, ফটো হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত