বুধবার, মার্চ ৪, ২০২৬

জরুরী অবস্থা ঘোষণা পর ৩০ জন অভিবাসী সুদানি নাগরিক ইতালির লাম্পেদুসা দ্বীপে

আপডেট:

গতকাল ২ জানুয়ারি ২০২৬ তারিখে বছরের প্রথম অভিবাসী দল হিসেবে ৩০ জন সুদানি নাগরিক ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে।ইতালির গুয়ার্দিয়া দি ফিনাঞ্জা (Guardia di Finanza) দ্বীপের অদূরে ৮ মিটারের একটি ডিঙি নৌকা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতরা লিবিয়া উপকূল থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়েছিল এবং বর্তমানে তারা সবাই সুস্থ আছে।বিপদজনক এই নৌরুটে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ বিধ্বস্ত সুদানের অভিবাসীরা জানিয়েছে, তারা লিবিয়ার সোরমান (Sorman) থেকে যাত্রা শুরু করেছিল এবং এই যাত্রার জন্য জনপ্রতি প্রায় ৯৫০ ইউরো (সাড়ে ১ লাখ টাকার বেশি) দালালকে দিতে হয়েছে। উদ্ধারের পর সবাইকে কনত্রাদা ইমব্রিয়াকোলার (Contrada Imbriacola) হটস্পটে নিয়ে যাওয়া হয়েছে।- দীর্ঘদিন পর লাম্পেদুসার হটস্পটটি সম্পূর্ণ খালি ছিল, সেখানেই এখন তাদের শনাক্তকরণ ও প্রাথমিক সহায়তার কাজ চলছে।

সুত্র :ইতালি নিউজ, ফটো হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত