বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

গ্রীনল্যান্ড দখল ট্রাম্পের নীতির বিরুদ্ধে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান ইতালি প্রধানমন্ত্রী মেলোনী

আপডেট:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের নেতাদের সাথে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন জর্জিয়া মেলোনি। যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, গ্রিনল্যান্ড বা ডেনমার্কের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল তাদের জনগণের, অন্য কোনো পরাশক্তির নয়।
– ন্যাটোর মিত্র হলেও কোনো দেশের অখণ্ডতা ও সীমান্তে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে ইউরোপীয় নেতারা ট্রাম্পকে একযোগে সতর্ক বার্তা দিয়েছেন।:ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও চীনের হুমকি মোকাবিলায় এবং কৌশলগত নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন।প্যারিসে অনুষ্ঠিত ‘উইলিং সামিট’-এ ইউক্রেনকে ন্যাটোর ধাঁচে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার বিষয়ে আলোচনা চললেও, ইতালি সেখানে সৈন্য না পাঠানোর সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে।ভেনেজুয়েলায় মাদুরো বিরোধী অভিযানে ট্রাম্পকে সমর্থন জানালেও, ইউরোপের মিত্র ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নে মেলোনি আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন।ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে, ন্যাটোর সদস্য দেশের ওপর আমেরিকার আগ্রাসন বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে ধসিয়ে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত