রবিবার, মার্চ ২৯, ২০২৬

মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া

আপডেট:

ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে বিষয়টি জানান।এর আগে ইরানের তৈরি শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছিল রাশিয়া। এখন সেই ড্রোনে নতুন প্রযুক্তি যোগ করে আরও শক্তিশালী করা হয়েছে।এতে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করা হয়েছে।
এই উন্নত ড্রোনগুলোই এখন তেহরানে পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে।তবে চালানটি কত বড়, বা একবারে পাঠানো হচ্ছে নাকি ধাপে ধাপে সরবরাহ করা হচ্ছে—তা এখনও স্পষ্ট নয়।এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য দেশ ইরানকে যা-ই দিক না কেন, তাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যে কোনো প্রভাব পড়বে না।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে গেলে অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত