রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সামুদ্রিক বাণিজ্যের ধারা সচল রাখতে হরমুজে মাইন অপসারণ শুরু

আপডেট:

মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, সামুদ্রিক বাণিজ্যের ধারা সচল রাখতে এবং নিরাপদ পথ তৈরির লক্ষে তারা কাজ শুরু করেছেন এবং শীঘ্রই এই নিরাপদ রুটের বিষয়ে বিশ্বকে অবহিত করা হবে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বার্তায় দাবি করেন, ইরানের মাইন স্থাপনকারী ২৮টি নৌযানের সবকটিকেই মার্কিন বাহিনী সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিয়েছেপ্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছেন যে, মার্কিন সামরিক শক্তি ইরানের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করার পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক কর্মসূচি অচল করে দিয়েছে। মূলত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডসের পেতে রাখা মাইনের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে।হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত তেলের সিংহভাগ যুক্তরাষ্ট্রে না গেলেও, বৈশ্বিক এই অচলাবস্থার প্রভাবে দেশটিতে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে এক আলোচনা শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত