শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

ফ্যসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন নামে বৈষম্যের শিকার জনগন

আপডেট:

একজন ডিসির সাথে কথা হচ্ছিলো। তিনি আমাকে জানালেন, জেলা পর্যায়ের সকল দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। একারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি।প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও একই অবস্থা।
তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সাথো আলাপকালে তিনি আমাকে বলছিলেন, ওমক সমন্বয়করা আমাকে এখানে এনেছে। আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছু করতে পারবেনা!গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিলো। সে আমাকে বললো, ভাই, ওমক মিনিমাম কোটি টাকার বেশি কামিয়েছে! আমি বললাম, কি বলো! সে বলে ভাই, গণঅভ্যুত্থান পরপর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিলো। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ-সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে!সকাল বেলা ইউটিউবে একটা বক্তব্য সামনে আসলো। একটু শুনলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই গোলাম রাব্বানী স্যারের বক্তব্য, ‘যে শিক্ষক বুদ্ধিজীবী এই হত্যার প্রকাশ্য প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি….. যার বক্তব্য এই দেশের জনগণকে শক্তি ও সাহস যুগিয়েছিলো… তিনি বলেছেন, ২৪ এর হিরোরা ভিলেনও হয়ে যেতে পারে( কমেন্টে লিংক দিয়ে দিবো)!
আজকে কেন এই প্রসঙ্গ আসছে? যে তরুণরা মাথার মুকুট ছিলো। এখন তাদের নিয়ে এতো প্রশ্ন ও অভিযোগ কেন? এগুলোর জন্য দায় কার? দেখেন, গণঅভ্যুত্থানের পরে তরুণদের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে, ডিসি এসপিকে বলা হয়েছে সমন্বকদের নিয়ে কাজ করুন… গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি ১ কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে। অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথভ্রম করেছে। যার জন্য দায়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। পুরো বিপ্লবকে বিপথে পরিচালিত করেছে এই এনজিও ব্যক্তিত্ব, বৃদ্ধ আমলা ও কতিপয় সুশীল, মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আসছে ৮ আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করে তাদেরকে সম্মানিত করা হোক!

© মুহাম্মদ রাশেদ খাঁন

বিজ্ঞাপন

ফেইবুক থেকে নেওয়া

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত