আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
প্রতিবছরের ন্যায় এবারো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরি প্রিমিয়ারলীগ এর ১১ তম আসর অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ডিসেম্বর) দিনব্যাপী জেলা শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এবারের আসর টি অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয়।তারপর অতিথিরা খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন।এবং ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে এবারের আসরটি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর নক আউট পর্বের খেলা শুরু হয়ে যায়।প্রথম ম্যাচ শান্তি বনাম শক্তি টিমের মধ্যে অনুষ্ঠিত হয়।এতে শান্তি টিম বিজয়ী হয়ে ফাইনালে উঠে।দ্বিতীয় ম্যাচে বীর বনাম যোদ্ধা টিমের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।এতে বীর টিম বিজয়ী হয়।মধ্যাহ্ন বিরতির পর ফাইনাল খেলা মাঠে গড়ায়।বীর বনাম শান্তি টিমের মধ্যকার ফাইনাল খেলা ১৩৭ রানে ড্র হয়।এরপর সুপার ওভারের খেলা মাঠে গড়ায়।সুপার ওভারে
বীর টিম শান্তি টিমের কাছে ধরাশায়ী হয়।রানার্স আপ হয় বীর টিম এবং অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় শান্তি টিম।খেলা শেষে ৩ টি খেলার ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট, রানার্স আপ ট্রফি ও চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন অতিথিরা।১ম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয় সাব্বির,২ ম্যাচে মুন্না ও ৩য় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয় সাব্বির এবং দারুন ব্যাটিং নৈপুণ্যে ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট ও হয় সাব্বির।সম্মানীত অতিথিবৃন্দ রানার্স আপ ট্রফি বীর টিমের প্লেয়ারদের মাঝে প্রদান করে।শেষে সব চেয়ে আকর্ষণীয় চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয় শান্তি টিমের প্লেয়ার দের মাঝে।চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মাঠে আনন্দ উল্লাসে মেতে উঠে শক্তি টিমের খেলোয়াড়রা।পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন শাহিন,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল কাদের শিবলী,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম জেসন।ভিপিএল এর প্রতিটি আসর অনুষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে থাকে সৌরভ রায়,অনলদাস,উল্লাস,বচ্চন সহ অনেকেই।প্রতিবারের মত এবারো খেলায় স্কোরের দ্বায়িত্ব পালন করেন তানভীর জামান।এবার আম্পায়ার এর গুরু দ্বায়িত্ব সুনিপুণভাবে পালন করেন শাকিল, বিশু এবং সানি।
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ভিক্টোরি প্রিমিয়ারলীগ এর ১১ তম আসর অনুষ্ঠিত
আপডেট:

