বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী দিনে দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের ভূমিকা বাড়াতে ব্যাপক পরিকল্পনা করছে। সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান তারা।তিনি বলেন, ‘হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি কেবল একক ঘটনা নয়। তাকে একটি সুযোগ হিসেবে দেখছি। তার দেখাদেখি আরও প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা জাতীয় দলে খেলার অনুপ্রেরণা পাবেন।’তাবিথ আরও জানান, অতীতে জামাল ভূঁইয়া ও তারেক কাজীর মতো খেলোয়াড়দের ধাপে ধাপে মানিয়ে নেওয়া হয়েছে। তবে প্রবাসী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে হলে ফিফার নিয়ম অনুসরণ করতে হবে বলে জানান তিনি। তাবিথ বলেন, ‘আমরা তার ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং ফিফার গাইডলাইন মেনে হামজাকে দলে আনার চেষ্টা করছি। তবে দল হিসেবে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’তাবিথ আরও বলেন, ‘হামজার অন্তর্ভুক্তি শুধু দলের নয়, দেশের ফুটবলের জন্যও একটি বড় অর্জন। তার দেখাদেখি আরও প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা জাতীয় দলে খেলার অনুপ্রেরণা পাবেন। আমরা তাকে দলে আনতে কাজ করে যাচ্ছি। তবে ফিফার নিয়ম এবং তার ক্লাবের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে।’

