আরেকটি একপেশে ম্যাচ। পুরো সিরিজেই অবশ্য এমন হচ্ছে। টেস্ট সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। আর ওয়ানডে সিরিজে সেই অস্ট্রেলিয়াই মুখথুবড়ে পড়েছে শ্রীলঙ্কার কাছে।প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে ৪৯ রানে হারের পর আজ কলম্বোয় অস্ট্রেলিয়া হেরে গেছে ১৭৪ রানে। টসে জিতে ব্যাটিংয়ের নেমে চারিত আসালাঙ্কার দল তুলেছিল ২৮১ রান। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ১০৭।
ওয়ানডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-০ ব্যবধানে।শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই সিরিজ মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া আজ দলে পরিবর্তন এনেছিল পাঁচটি। দলে ফেরেন ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের কেউই অবশ্য রান পাননি। হেড করেছেন ১৮, ম্যাক্সওয়েল ১। সব মিলিয়ে প্রস্তুতিটাও ভালো হয়নি।তাতে মূল খেলোয়াড়দের অবর্তমানে চ্যাম্পিয়নস ট্রফিতে অমীমাংসিত অনেক প্রশ্ন নিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।গত ম্যাচে সেঞ্চুরি করা আসালাঙ্কা আজও খেলেছেন ৭৮ রানের ইনিংস। তবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মূল বিজ্ঞাপন ছিলেন কুশল মেন্ডিস। গলে সিরিজের শেষ টেস্টের দুই ইনিংসেই ফিফটি করা কুশল আজ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।টসে জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কাকে শুরু থেকে তিনিই টেনেছেন। শুরুতে পাতুম নিশাঙ্কাকে হারালেও নিশান মাদুশকাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৮ রানের জুটি গড়েন মেন্ডিস। ৫১ রানে মাদুশকা আউট হওয়ার পর কামিন্দু মেন্ডিস আউট হন ৪ রান করে।
শ্রীলঙ্কা কাছে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার
আপডেট:

