রবিবার, মার্চ ২২, ২০২৬

ইতালিতে ফিরে গেছে বাংলাদেশ বংশধর প্রবাসী ফুটবলার ফাহমিদুল

আপডেট:

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন। গতকাল সোমবার বেলা পৌনে বারটার দিকে তিনি পৌঁছান। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ছিল অনেক গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের উপস্থিতি।তবে হামজার এই আগমনে আড়ালে পড়েছে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাবার খবর। আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল তায়েফে সপ্তাহ খানেক ক্যাম্প করলেও ঢাকায় ফেরেননি। ইতালি থেকে ৯ মার্চ ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটা অনুশীলন ম্যাচও খেলেছেন। এরপরেই ফিরেছেন ইতালিতে। সেখানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড় তিনি।এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।এদিকে বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।পাপন সিং, সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন। তাদের বাদ পড়া নিশ্চিত। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। তাই কোচ হ্যাভিয়েরকে ২৩ জন চুড়ান্ত করতে গলদঘর্ম হতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত