আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে তিন তরুণ খেলোয়াড়—ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে সবচেয়ে বড় চমক—ফিরছেন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডাক্টর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই কিংবদন্তি আবারো ফিরছেন জাতীয় দলের জার্সিতে।আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে তিন তরুণ খেলোয়াড়—ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ১ দশমিক ৯৪ মিটার উচ্চতার ডিফেন্ডার ত্রইলো এখনো কোনো যুব দলের হয়েও খেলেননি। তবে ক্লাব বেলগ্রানোর হয়ে তার দারুণ পারফরম্যান্স স্কালোনিকে মুগ্ধ করেছে। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে অনুপস্থিত নিকোলাস ওতামেন্দির জায়গায় বিকল্প হিসেবেই দেখা হচ্ছে ত্রইলোকে।রিভার প্লেটের ১৭ বছর বয়সী প্রতিভা মাস্তান্তুয়ানোকে নিয়ে বেশ আলোচনা চলছে। শোনা যাচ্ছে, পিএসজি ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে তার রিলিজ ক্লজ অ্যাক্টিভ করতে চায়। অন্যদিকে ইনডিপেনডিয়েন্তের লোমোনাকো মিডফিল্ডার থেকে ভূমিকা পাল্টে ডিফেন্সে নজর কেড়েছেন।চোটের কারণে বাদ পড়েছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ইউরোপে ভালো খেলার সুবাদে স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বারকো এবার জায়গা করে নিয়েছেন। তিনি বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।আর্জেন্টিনা এরইমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় এই ম্যাচগুলো স্কালোনির জন্য নতুন কৌশল পরীক্ষা ও দল পরখ করার বড় সুযোগ।আর্জেন্টিনা স্কোয়াড গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো।

