মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কাতারে নাম লিখিয়েছেন রোনালদো ২

আপডেট:

নতুন ম্যাচ, নতুন ইতিহাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে যেন প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন মাইলফলক। হাঙ্গেরির বিপক্ষে গোল করে এবারও গড়লেন আরেকটি রেকর্ড। রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কাতারে নাম লিখিয়েছেন রোনালদো।ম্যাচের দ্বিতীয়ার্ধে তার শট গিয়ে লাগে হাঙ্গেরির লোইক নিগোর হাতে। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে দেন পেনাল্টির। আর স্পট কিক থেকে সহজেই গোল করেন রোনালদো। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে তার গোল সংখ্যা হলো ৩৯। সমান সংখ্যক গোল আছে শুধু গুয়েতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের। সামনে আরও ম্যাচ থাকায় রেকর্ডটি এককভাবে নিজের করা কেবল সময়ের অপেক্ষা। জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ৪০ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এখন তার মোট গোল ১৪১টি, ২২৩ ম্যাচে।এদিন অবশ্য শুরুটা ভালো হয়নি পর্তুগালের। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে ৩৬ মিনিটে বার্নান্দো সিলভার গোল ফিরিয়ে আনে সমতা। বিরতির পর রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু শেষ সময়ে ম্যাচ জমে ওঠে। ৮৪ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে আবারও সমতায় ফেরে হাঙ্গেরি। তবে মাত্র দুই মিনিট পর জোয়াও ক্যান্সেলোর গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রোনালদোরা।বাছাইয়ের ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ১ পয়েন্ট সংগ্রহ করে তিনে অবস্থান করছে হাঙ্গেরি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত