মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ফেনী জেলা দল রিজওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রানারআপ জেলা প্রশাসক সাক্ষাৎ

আপডেট:

বিসিবি আয়োজিত চট্টগ্রাম রিজওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রামের কাছে হেরে ফেনী জেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
এই প্রথম চট্টগ্রাম রিজওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলো, চট্টগ্রামের বিভাগের ১১ জেলা নিয়ে। পুরো টুর্নামেন্টে ফেনীর ছেলেরা ভাল খেলে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে, সেমিফাইনালে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে উঠে। টপি হাতে ফেনী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ফেনী জেলা টি -টোয়েন্টি ক্রিকেট দল। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাদের এই অর্জনের জন্য শুভেচ্ছা জানান, আরো ভালো খেলে ফেনী জেলা গৌরব উন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন খেলোয়াড়েরা সবার মাঝে উদ্দীপনা তৈরি করবে। ফেনী থেকে জাতীয় দলে আরো বেশী খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করেন।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ফেনীর ছেলে শাহরিয়ার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত