বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনীর ছেলে শাহরিয়ার যুব বিশ্বকাপে খেলতে জিম্বাবুয়ে

আপডেট:

জেলা প্রতিনিধি :সাইফ উদ্দিনের পর যুব বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে গেলেন শাহরিয়ার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছেলে শাহরিয়ার আহমেদ ছোটবেলা থেকে ক্রিকেট পাগল। কবির আহমেদ ফেনী ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন, ফেনী ক্রিকেট একাডেমির কোচ ও জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিনের হাত ধরে শাহরিয়ারের স্বপ্ন পূরনের লড়াই শুরু হয়। ফেনী জেলা অনুর্ধ ১৪ দলের শাহরিয়ারের ক্রিকেটে পথ চলা শুরু হয়, ঐ বছর জেলা দলে ভাল খেলে বিভাগীয় দলে সুযোগ পেয়ে সর্বোচ্চ ২৭ উইকেট লাভ করে। এরপর সে বিকেএসপিতে সুযোগ পেয়ে ভর্তি হয়।সে ফেনী জেলা অনুর্ধ ১৪/১৬/১৮ দলে নিয়মিত খেলে এবং চট্টগ্রাম বিভাগীয় দলে সুযোগ করে নেয়। ২০১৪/২৫ সালে উইথ ক্রিকেট লীগে (YCL) ওয়ানডে ও টি-টুয়ান্টিতে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়, তখনই বয়স ভিত্তিক দলের নির্বাচকদের নজরে পড়ে শাহরিয়ার। এই বছর শ্রীলঙ্কা ট্যাুরে ও এশিয়াকাপ অনুর্ধ ১৯ দলে খেলে (দুবাইয়ে) যুব বিশ্বকাপ দলে জায়গা করে নেয়। শাহরিয়ার শর্শদী ইউনিয়নের সাফিয়াবাদ গ্রামের (মৃধা বাড়ীর) কবির আহমেদ ও রাসেদা বেগমের সন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত