শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নিবেনা ইরান যুদ্ধবাজদের নৈতিক মানদন্ড নেই

আপডেট:

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের ফিফা দেওয়া এক বিবৃতিতে জানান, বর্তমান যুদ্ধাবস্থায় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তিনি এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনীয়’ হিসেবে বর্ণনা করেছেন।তিনি বলেন, যে ‘দুর্নীতিগ্রস্ত প্রশাসন’ আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে পারি না।নিশ্চিত নয়, তাই অংশগ্রহণের মতো পরিস্থিতি বর্তমানে নেই।উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল এবং তাদের সবকটি ম্যাচই লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল।এদিকে ইরানের এই বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইরানের অংশগ্রহণকে ‘অপ্রাসঙ্গিক’ ও ‘অনভিপ্রেত’ বলে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজস্ব জীবন এবং নিরাপত্তার স্বার্থে সেখানে তাদের উপস্থিতি মোটেও সমীচীন বলে আমি মনে করি না যদিও এর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন যে ট্রাম্প ইরান দলকে স্বাগত জানাবেন, তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দেশের মধ্যকার উত্তেজনা এখন মাঠের সীমানা ছাড়িয়ে গেছে। ফিফার পক্ষ থেকে এখনো ইরানের বিকল্প দল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবল বিশ্বে এই সিদ্ধান্ত বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত