সোমবার, জুলাই ৬, ২০২৬

মেক্সিকোকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ডে প্রতিপক্ষ নরওয়ে

আপডেট:

বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করার লড়াইয়ে আজ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড। আজ জিতলে টানা তিন বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করবেন হ্যারি কেইনরা।১০ জনের দল নিয়েও ব্যবধান বাড়িয়েছিল ইংল্যান্ড। তবে কয়েক মিনিটের ব্যবধানে দুই দলের পেনাল্টিতে নাটকীয় মোড় নিয়েছে ম্যাচ।৬০তম মিনিটে ইংল্যান্ড পেনাল্টি পায়। বক্সের ভেতরে বলের দখল নিতে গিয়ে অ্যান্থনি গর্ডনকে ফাউল করেন মেক্সিকোর ডিফেন্ডার ইসরায়েল রাঙ্গেল। কোনো দ্বিধা না করে স্পট কিকের নির্দেশ দেন রেফারি।দায়িত্ব নিয়ে হ্যারি কেন ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের নিচের বাঁ কোণে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক।তবে ম্যাচের নাটক তখনও শেষ হয়নি। ৬৭তম মিনিটে হ্যারি কেনের ক্লিয়ারেন্সের সময় বল মেক্সিকোর এরিক গুতিয়েরেসের পায়ে লাগার ঘটনায় পেনাল্টির আবেদন জানায় স্বাগতিকরা। ভিএআরের পরামর্শে মনিটরে গিয়ে ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি।ভিডিও দেখে শেষ পর্যন্ত মেক্সিকোর পক্ষেই পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। স্টেডিয়ামজুড়ে উল্লাসের মধ্যে ৬৯তম মিনিটে স্পট কিক নিতে আসেন রাউল হিমেনেজ। ডান পায়ের নিখুঁত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠিয়ে ব্যবধান কমিয়ে ৩-২ করেন মেক্সিকোর এই স্ট্রাইকার।ফলে ১০ জনের ইংল্যান্ডের জন্য শেষ সময়টা আরও কঠিন হয়ে ওঠে। এক গোলের ব্যবধানে ম্যাচে টিকে থেকে সমতায় ফেরার আশা জিইয়ে রাখে মেক্সিকো।এই মাঠে মেক্সিকো ছাড়া মাত্র দুইবার কোনো দল জয়ের স্বাদ পেয়েছে। সেখানে ইংল্যান্ডের সমর্থকদের উল্লাস হওয়া স্বাভাবিকই। দুটি আনন্দ একসঙ্গে—১৯৮৬ বিশ্বকাপের অভিশাপ ঘোচানো এবং এবার শেষ আট নিশ্চিত।শেষ বাঁশি বাজার পর মেক্সিকোর ফুটবলাররা ভেঙে পড়েছেন হতাশায়। তবে আজকের রাতটা শুধুই ইংল্যান্ডের—তাদের ইতিহাস গড়ার, তাদের উদযাপনের। দারুণ লড়াইয়ের ম্যাচটি ২-৩ গোলে জিতে নিয়েছে ইংল্যান্ড। হার্ট ব্রেকিং ফর মেক্সিকো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত