বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

কিশোরগঞ্জে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

আপডেট:

রুপালী আক্তার, নীলফামারী প্রতিনিধিঃ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার (৭ মে) অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় তাদের বহিষ্কার ও অব্যাহতি প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী।
কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব গোলাম আজম তথ্য নিশ্চিত করে জানান,’কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় হাতে নাতে এক শিক্ষার্থীকে ধরে ফেলেন ইউএনও। এসম ওঈ শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্বে থাকা ২ জন শিক্ষককে অব্যহতি দেয়া হয়।অপর দিকে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ইউএনও এবং ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ৩ জন শিক্ষার্থীকে নকল করার সময় ধরে ও তাদের বহিস্কার করে। ওই কক্ষে দায়িত্বরত ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।’
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূ্র-ই-আলম সিদ্দিকী বলেন,’পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুটি কেন্দ্র থেকে ৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ওই কক্ষগুলোতে দায়িত্বরত ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত