মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাটঃ-
র্যাব-৫ সিপিসি- ৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়
০৫ মার্চ (মঙ্গলবার)রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাট জেলার সদর থানাধীন দড়িপাড়া এলাকা হতে ৫,০০০ পিচ ট্যাপান্টাডলসহ মাদক ব্যবসায়ী মোঃ ইখলাস হোসেন কে গ্রেফতার করে এবং অপর আসামী রতন কৌসলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মোঃ ইখলাস হোসেন জয়পুরহাট সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মোঃ আব্দুল আউয়ালের ছেলে।
পলাতক আসামী রতন ও গ্রেফতারকৃত আসামী ইখলাস এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইখলাস সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গত ০৫ মার্চ ( মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন দড়িপাড়া এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ইখলাস কে আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫,০০০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


