রবিবার, মার্চ ১৫, ২০২৬

র‌্যাবের যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলসুম আশুলিয়া থেকে গ্রেফতার

আপডেট:

রহিদুল ইসলাম, রাজশাহীঃ

র‌্যাবের যৌথ অভিযানে রাজশাহী পবা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলসুম’কে দীর্ঘ ১০ বছর পর আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতারকৃত আসামী
মোসাঃ কুলসুম বেগম রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা দেওয়ানপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল র‌্যাব-৪, সিপিসি-২ এর সহায়তায় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকো ঢাকা জেলার সাভার থানাধীন আশুলিয়া এলাকা হইতে অপারেশন পরিচালনা করে কুলসুমকে গ্রেফতার করেন।
অভিযুক্ত মামলা: দায়রা মামলা নং-৪৮৮/১৪, পবা থানার মামলা নং-১২, তারিখ-১৩/০৫/২০১৪ ইং, জিআর-৯৭/১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন(সং/০৪) এর ১৯(১) টেবিরের ১(খ) এর যাবজ্জীবন কারাদন্ড ও ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে আরো ২ (দুই) বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকালে ধৃত আসামীকে উক্ত যাবজ্জীবন সাজা পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, জামিন নেওয়ার পর দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে আত্বগোপনে ছিল মর্মে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে উক্ত সাজা পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায়, জামিন নেওয়ার পর দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে আত্বগোপনে ছিল মর্মে স্বীকার করে।

উক্ত গ্রেফতারকৃত আসামীকে জিডি মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত