ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের লটারির মাধ্যমে সম্পুর্ন স্বচ্ছতার ভিত্তিতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান নিজে উপস্থিত থেকে লটারীর কার্যক্রম পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় ডাংধরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আবেদকারী নারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মনোনীত প্রতিনিধি ট্যাগ অফিসার মো: ওসমান গনি, ইউপি সচিব মো: আনোয়ারুল হক, প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য আমিনা বেগম, সুফিয়া বেগম, সাধারন ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পী, মোজাম্মেল হক, হামিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আ: সালাম, আবুল কালাম আজাদ, বজলুর রশিদ, মাসুদ করিম জীবন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্বপ্ন প্রকল্পের জামালপুর ও শেরপুর জেলা ব্যবস্থাপক আমির হোসেন, ইউএনডিপি ঢাকা প্রতিনিধি ফাহিম রেজা, দেওয়ানগঞ্জ উপজেলা প্রজেক্ট অফিসার সুমি, ডাংধরা ইউনিয়ন কর্মী জাহিদ হাসান, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন কর্মী মিলি, চিকাজানী ইউনিয়ন কর্মী আমেনা, চুকাইবাড়ী ইউনিয়ন কর্মী রাবেয়া, চরআমখাওয়া ইউনিয়ন কর্মী রোজিনা বেগম, পাররামরামপুর ইউনিয়ন কর্মী জুলেখা বেগম ও হাতিভাঙ্গা ইউনিয়ন কর্মী শিলা পারভীন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের সুবিধভোগী হওয়ার আশাবাদী নারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়।
উক্ত নির্বাচনে ১৮ হতে ৩০ বছর বয়সী ১৬ জন ও ৩১ হতে ৪৫ বছর বয়সী ২০ জন প্রাথমিক ভাবে নির্বাচিত হয়।
চেয়ারম্যান আজিজুর রহমান বলেন- একেবারে স্বচ্ছ ভাবে নির্ভেজাল পদ্ধতিতে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নির্বাচন করা হচ্ছে, কোন প্রকার অসদুপায় অবলম্বনের সুযোগ নেই। যারা নির্বাচিত হচ্ছে স্বচ্ছতার সহিত হচ্ছে।
প্রজেক্ট অফিসার সুমি জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে ডাংধরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন সুবিধাভোগী প্রাথমিক নির্বাচন করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি রয়েছে, প্রতি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন করে সুবিধাভোগী নির্বাচন করা হবে। সে হিসেবে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২৮৮ জন নারী এই প্রকল্পের সুবিধাভোগীর আওতায় আসবে।
ডাংধরা, চরআমখাওয়া, হাতিভাঙ্গা, চুকাইবাড়ী, চিকাজানী, দেওয়ানগঞ্জ সদর সহ ৬ টি ইউনিয়নের পর্যায়ক্রমে নির্বাচন করা হয়েছে। আগামী ১ এপ্রিল এর মধ্যে বাকী ২টি ইউনিয়নের উপকারভোগী নির্বাচন শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদেরকে বিভিন্ন আয়বর্ধনমুলক প্রশিক্ষণের মাধ্যমে জীবন মানের পরিবর্তন আনা হবে।



