সোমবার, মার্চ ১৬, ২০২৬

শ্রীপুরে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

আপডেট:

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম।

শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বেলদিয়া ঈদগাহ মাঠে তিন শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভাবলু), কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজিজুল হক,কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দুর্জয়, লিওন হাসান মন্ডল, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত