মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

উজানের পানিতে মহুরি নদীর দূর্বল বাঁধ ভেঙ্গে ফুলগাজী পরশুরাম তলিয়েছে

আপডেট:

বিশেষ প্রতিনিধি :ফরহাদ চৌধুরী
দৈনিক সকালের কন্ঠ
ফুলগাজীতে মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজী পরশুরাম এর অনেকাংশ প্লাবিত। এবং শিশুসহ দুজন নিহত।বৃষ্টি বলয় রিমঝিম এর প্রভাবে টানা তিন দিনের প্রবল বর্ষণে মুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে ফুলগাজী বাজার সহ পুরা ফুলগাজি উপজেলার অনেকাংশ পানির নিচে তলিয়ে গেছে। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী ঠিক তেমনি আমাদের ফুলগাজী, পরশুরাম, ছাগল নাইয়ার দুঃখ হলো মুহুরী, কহুয়া,এবং ছিলোনিয়া নদী। প্রতিবার বর্ষা এলে বারবার নদী ভাঙ্গনে এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার একর ফসলী জমির ক্ষয়ক্ষতিসহ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। গতকাল ভোর চারটার দিকে পরশুরাম অংশের শালধরে ঐতিহাসিক দুলারির ভাংনা ভেঙে শালধর, মালি পাথর, রাজসপুর মন্তলা গাবতলা এবং নিলক্ষী সহ জি,এম,হাট ইউনিয়নের একাংশ পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী থেকে পূর্বে বরইয়া দৌলতপুর, অংশ ও গভীর পানির নিচে তলিয়ে গেছে।আজ বন্যা কবলিত ফুলগাজী উপজেলা পরিদর্শন করতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক। সাথে ছিলেন ফেনী এক আসনের মাননীয় সংসদ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার বরইয়া দৌলতপুর সহ অনেক এলাকা পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন এবং পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও বিতরন করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া।পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক সাহেব বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন আগামী বছর মৌসুমের আগেই হরি নদীর সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত