মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি ত্রাণের জন্য হাহাকার

আপডেট:

সম্পাদক :*** আনোয়ার মোরশেদ বুলেট

ফেনীতে গত ১০০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে, এই ছোট জেলার কোন অংশ বাদ যায়নি। শহর গ্রাম সব জায়গা বানের পানি প্রবেশ করছে। গত সাতদিন কোন যোগাযোগ মাধ্যম কাজ করেনি। মানুষের অভাবনীয় সংকটে পতিত হয়েছিল। এই জেলার মানুষের জীবন বাচাঁনো ছিলো মূল উদ্দেশ্য। এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। প্রচুর ত্রান এসেছে কিন্তু অব্যবস্থাপনা নৈরাজ্যের ছিলো বেশী। বানবাসী মানুষের বিশুদ্ধ পানি সংকট ছিলো সবচেয়ে বেশি। তবে এই রকম অব্যবস্থানা দেখে বনবাসী জনগন ক্ষোভ প্রকাশ করেছে। এতো ত্রাণ কোথায় গেলো প্রশ্নটি সভার মুখে মখে। এর মধ্যে ত্রান কর্মী সেজে ডাকাত দল এসেছে। যোগাযোগ মাধ্যম না থাকায় প্রকাশ পায়নি। ডিসি, ইউএনও, বাংলাদেশ সেনাবাহিনী অনেক চেষ্টা করছেছে কিন্তু বাটপার আর চোরের দল ফায়দা নিতে পেরেছে বলে জনগন বলাবলি করছে। সামান্য কি হয় কে জাননে। ত্রান ও ক্ষয়ক্ষতি বিবরন কি জানাতে পারবে। কতজন নিহত হয়েছে, আহত কতোজন তার সঠিক হিসাব এখনো গণমাধ্যমে আসেনি। এই ভয়ানক বন্যা ফেনী জনপদে যে পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। প্রশাসনের আরো সচেতন হওয়া দরকার বলে জনগন ও গণমাধ্যম মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত