বুধবার, মার্চ ৪, ২০২৬

ফেনী সাহিত্য সম্মেলন সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত

আপডেট:

ফেনী জেলা প্রতিনিধি, ২৫ জানুয়ারি ২০২৫
DBC NEWS
সাহিত্য সংগঠন ‘ফেনী সাহিত্য সভা’র দুই বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মত আয়োজন করা হয় দুই শতাধিক কবির অংশগ্রহণে ফেনী সাহিত্য সম্মেলন।শনিবার (২৫ জানুয়ারি) শহরের মিজান রোডে শহীদ
জহির রায়হান মিলনায়তন মাঠে সকাল ১১ টায় সাহিত্য সম্মেলনটি উদ্বোধন করেন কবি মঞ্জুর তাজিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।ফেনী সাহিত্য সভা ও ফেনী সাহিত্য সম্মেলনের আহবায়ক কবি শাবিহ মাহমুদ সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন , ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ।দেশের বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে নাসরীন জাহান, মসিহ উদ্দিন শাকের, এজাজ ইউসুফী, আশরাফ আহমেদ, আহমেদ মাওলাসহ অনেক খ্যাতিমান লেখক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।সাহিত্য সম্মেলনে বাংলা নাটকের প্রবাদ পুরুষ ফেনীর কৃতি সন্তান সেলিম আল দীনের নামে ‘ সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ ‘ প্রদান করা হয় । এ বছর এ পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও চিত্তক ড . সলিমুল্লাহ খান ।
সৈকত রায়হান ও শামীম পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সম্মেলনের সদস্য সচিব কবি বকুল আক্তার দরিয়া। সাহিত্য সম্মেলনে মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ।সম্মেলনে ফেনী , ঢাকা ও বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শত কবি অংশগ্রহণ করেন । ফেনীর ১০ জন সাহিত্যিককে ‘গুণী লেখক সম্মাননা ‘ প্রদান করা হয় । সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিকগণ হলেন: মনজুর তাজিম, তৌহিদ আহমেদ, ত্রিশাখ জলদাস, চঞ্চল আশরাফ, গোলাম মাওলা, জাহিদুল গনি চৌধুরী, আরিফ মঈনুদ্দীন, নাসিরুদ্দিন তুসী, মঈনুল হাসান ও মোস্তাক শরীফ।দিনব্যাপী এ আয়োজনে ছিল ফেনী সাহিত্য সভা পাঠচক্রের অধিবেশন । আঞ্চলিক সাহিত্য ও ইতিহাস চর্চার সংকট ও উত্তোরণ, আধুনিক কবিতাঃ বহুরৈখিক উচ্ছ্বাস, সাম্প্রতিক কথা সাহিত্যের প্রবণতা বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ।সবশেষে ঘোষণা হয় – ফেনী ঘোষণা । ফেনী ঘোষণা হল:
১. ফেনীর শহীদ জহির রায়হান মিলনায়তন পুনঃনির্মাণ।
২. ফেনীতে ড. সেলিম আল দীন স্মৃতি জাদুঘর নির্মাণ।
৩. ফেনীর প্রতি উপজেলায় সমৃদ্ধ পাঠাগার নির্মাণ ।
৪. ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য ও সংস্কৃতির জন্য রুম বরাদ্দ।
৫. ফেনীর কৃতি শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের জন্য ছবি সম্বলিত শিল্প গ্যালারি নির্মাণ

# মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ফেনী ০১৭১১৪৭২০৯৬

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত