যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফা অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার জায়মা রহমান। গত বৃহস্পতিবার স্থানীয় সকাল ৭টায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন ‘হোয়াইট হাউসে’- এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে বিএনপি’র অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠানে অংশগ্রহণের ছবিসহ এই তথ্য প্রকাশ করেছে বিএনপি’র ফেসবুক পেজে বলা হয়, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’- এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।ফেসবুক পেজে আরও বলা হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্যরা এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ৭ ঘণ্টা ধরে চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশভোজের আয়োজন করেন।জাইগত ১১ই জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’- কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। তারেক রহমানের প্রতিনিধিত্ব করেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

