বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বালু তোলা নিয়ে তিন গ্রুপের দাওয়া পাল্টা দাওয়া

আপডেট:

পরশুরামের দক্ষিণ কাউতলীতে মূহুরীর চরের জমি দখল ও বালু নিয়ে ত্রিমুখী মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শনিবার এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বিএনপি নেতা নুর হোসেন গ্রুপ,আর্মি সিরাজ গ্রুপ ও বাবু গ্রুপের ত্রিমুখী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কজন আহত হয়েছে বলে খবর গেছে।খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্বার করেছে।জানাযায় আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ অনেক বছর ধরে বিএনপি নেতা নুর হোসেন ও তার ভাই আমির হোসেন জাকির হোসেন বালু উত্তোলন করতো একাধিক মেশিন ব্যবহার করে,আওয়ামী লীগ পতনের পর নুর হোসেন তার ঘাটের আশপাশের অন্যের সকল বালু ফিল্ড দখল করে নেয়,রাতের আধারে কোটি টাকার এ বালু বিক্রি করে দেয় কিছু অসাধু লোকের যোগসাজশে,তারপরে ই বাধে মূল বিপত্তি এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি যুবদল ছাত্রদল করা লোকদের ভাগ দেয়ার কথা বলে ঘুরিয়ে পরে আর দেয় নাই,নুর হোসেন একাই দখলকৃত ১২ টা ফিল্ডের বালু নিজে বিক্রি করে দেয়,তার বিরুদ্ধে অন্যের মাটি জোর পূর্বক বিক্রি করারও অভিযোগ রয়েছে।গত কিছুদিন ধরে চরে নুর হোসেন বিরোধী রা একাট্টা হয়ে কয়েকবার শোডাউন দেয়,গত সপ্তাহে যুবদল নেতা আবুজ্জ এর পৈতৃক জায়গা বাউরখুমা মৌজায় ৯০ শতাংশ জায়গা বের হয়,তারপর সরে জমিনে গিয়ে দেখে সে জায়গা নুর হোসেন দখল করে রেখেছে,স্থানীয় অনেক কে বলার পরও সে নাছোড়বান্দা,তার পাশে আর্মি সিরাজের জায়গাও তার দখলে অনেক টা,সে জায়গা ২০ জন কে ডিড দেয় আবুজ্জ তারা আজ জায়গায় বালুর মেশিন লাগানোর প্রস্তুতি কালে এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়,জানাযায় উভয় পক্ষের কাছে দেশিও অস্র ছিলো।স্থানীয় ছাত্রদল নেতা বাবু জানান,বিগত দিনে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছে এ নুর হোসেনের পরিবার,তার দুই ভাই আওয়ামী লীগ করে তাদের দিয়ে সে ৪/৫ টা মেশিন দিয়ে বালু উত্তোলন করেছে,আওয়ামী লীগ যাওয়ার পরতো তার ক্ষমতা আরো বেড়ে গেসে সকল বালু ঘাট সে দখল করে অন্যের বালু মেশিন পাইপ জোরপূর্বক ভাবে বিক্রি করে দিয়েছে সে,অথচ আমরা দীর্ঘদিন ধরে সবকিছু থেকে বঞ্চিত,আজ তিনি বিএনপি পরিবারের জায়গাও দখল করতে চায়,আমরা এ দানব থেকে মুক্তি চাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত