বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফসলি জমির মাটি কাটা ৫ লক্ষ টাকা জরিমানা

আপডেট:

, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) :ফেনী জেলার সদর উপজেলায় আজ ফসলি জমির মাটি কাটায় শেখ ফরিদ (৪৮) নামে একব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, সদর উপজেলার কসকা এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে উর্বরতা নষ্ট করায় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নাজমুল হকের ছেলে শেখ ফরিদকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ও ফেনী লেমুয়া ইউনিয়নের মাটি কাটার অপরাধীদের শাস্তি ও জেল জরিমানা করছেন, নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার। তবে এর পেছনে কারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত