বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

Due giovani bengalesi arrestati a Palermo con l’accusa di terrorismo

আপডেট:

La polizia italiana ha arrestato due giovani bengalesi con l’accusa di terrorismo nella città di Palermo, nel sud del Paese. Sono stati posti agli arresti domiciliari per ordine del tribunale e sono stati dotati di localizzatori GPS elettronici. Notizie dall’agenzia di stampa italiana ANSA.
Secondo i media locali, i loro nomi non saranno resi noti finché non sarà ottenuto un ordine del tribunale, in conformità con la legge italiana. La polizia ha dichiarato che i suoi membri sono stati arrestati venerdì scorso (9 maggio) con l’accusa di aver incitato alla jihad sui social media. Sabato mattina (10 maggio) il vicepresidente e ministro dei Trasporti italiano Matteo Salvini ha dichiarato in un post sulla sua pagina Facebook verificata che in questo Paese non c’è posto per i terroristi. In base all’ordinanza del tribunale, saranno rimpatriati nei loro Paesi d’origine il più presto possibile. Gli inquirenti sostengono che gli account TikTok di Himel e Munna hanno pubblicato continuamente video che incitavano all’estremismo religioso, a contenuti anti-occidentali e legati alla jihad durante i mesi di marzo e aprile. Questi video sono accusati di promuovere un’ideologia unilaterale e jihadista riguardante la crisi di Gaza in Palestina. La polizia ha affermato che sugli account social media degli imputati sono state trovate foto di Osama bin Laden e materiale di propaganda. Il team investigativo ritiene inoltre di aver indagato sulle modalità con cui sono stati condotti attacchi terroristici utilizzando l’intelligenza artificiale (IA). Le indagini sulla questione sono ancora in corso e, se necessario, altre persone potrebbero essere interrogate, ha affermato la polizia.

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে তাদের গৃহবন্দি রাখা হয়েছে এবং শরীরে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে। খবর ইতালির বার্তা সংস্থা এএনএসএ।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের ডাক দেওয়ার অভিযোগে গত শুক্রবার (৯ মে) তাদের আটক করা হয়।ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি শনিবার (১০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।তদন্ত কর্মকর্তাদের দাবি, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিলে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকারী, পশ্চিমবিরোধী ও জিহাদ-সম্পৃক্ত ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিওতে ফিলিস্তিনের গাজা সংকট নিয়ে একপাক্ষীয় ও জিহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে।পুলিশ জানায়, অভিযুক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক উপাদান পাওয়া গেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তারা কীভাবে সন্ত্রাসী হামলা চালায়, তা নিয়েও অনুসন্ধান চালিয়েছিল বলে ধারণা করছে তদন্তকারী দল। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত