তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে সংবাদমাধ্যমে যে ধরনের রাজনীতিকীকরণ হয়েছে, সেটিই মূলত সাংবাদিকদের অধিকারহীনতার উৎস। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা হত্যা, গুম, খুনের জন্য সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যা এসব ঘটনা ঘটানোর জন্য সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে সংবাদমাধ্যমে যে ধরনের রাজনীতিকীকরণ হয়েছে, সেটিই মূলত সাংবাদিকদের অধিকারহীনতার উৎস। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা হত্যা, গুম, খুনের জন্য সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যা এসব ঘটনা ঘটানোর জন্য সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে।

