শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সেনাবাহিনীর দুই কর্মকত্তাকে জেনারেল পদে পদোন্নতি

আপডেট:

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ ও বদলির পাশাপাশি দুই কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে।রদদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মো: আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ায় জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এছাড়া, কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বর্তমান পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।এদিকে, মিলিটারি অপারেশনস (ডিরেক্টরেট অব এমও)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।অপরদিকে, সেনা সদর দফতরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত