শনিবার, মার্চ ৭, ২০২৬

বাংলাদেশ বেনাপোলে উত্তেজক ভায়াগ্রার সমগোত্রীয় ঔষধ তৈরির কাঁচামাল জব্দ

আপডেট:

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেনাপোল বন্দরে যৌন উত্তেজক ভায়াগ্রার সমগোত্রীয় ঔষধ তৈরির কাঁচামাল জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।মিথ্যে ঘোষণা দিয়ে ভারত থেকে এসব কাঁচামাল আমদানি করা হচ্ছিল।শুল্ক কর্তৃপক্ষ গত কয়েকমাসে একাধিকার এ ধরণের চলান আটক করা করেছে।ঔষধ শিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন বলেছেন, বাংলাদেশে যৌন উত্তেজক ঔষধের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মুনীরউদ্দিন আহমদ বলেন, যৌন উত্তেজক ঔষধের কাঁচামাল এখন নানাপথে বাংলাদেশে প্রবেশ করছে।
অধ্যাপক আহমদ বলেন, “এটার ডিমান্ড প্রচুর বাংলাদেশে। যেসব ঔষধের চাহিদা বেশি থাকে, সেটা নকল এবং ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং বিদেশ থেকে চোরাপথে কাঁচামাল এনে এখানে উৎপাদনের ব্যবস্থা করা হয়।বিশ্বখ্যাত ঔষধ কোম্পানি ফাইজার ভায়াগ্রা আবিষ্কার করেছে। এটা তাদের ব্র্যান্ড নাম। এই ঔষধের জেনেরিক নাম সিলডেনাফিল।প্রথম যখন এটি উদ্ভাবন করা হয় তখন এনিয়ে বেশ শঙ্কা ছিল।অধ্যাপক আহমদ বলেন, যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন বা যা লিঙ্গোত্থান ঘটেনা তাদের জন্য সীমিত আকারে চিকিৎসকের পরামর্শে এটি সেবনের অনুমোদন দেয়া হয়। এ ঔষধ নিয়ে বেশ কড়াকড়ি আছে।একসময় বাংলাদেশে ভায়াগ্রা সমগোত্রীয় ঔষধ নিষিদ্ধ থাকলেও কয়েক বছর আগে সরকার কিছু কোম্পানিকে এসব ঔষধ তৈরির অনুমোদন দিয়েছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশে অসংখ্য রোগী আছেন, যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছে, তাদের কথা চিন্তা করে এই অনুমতি দেয়া হয়।দেশের ভেতরে ঔষধ না পেয়ে অনেকে বিদেশে গিয়ে ঔষধ আনতো নানা উপায়ে। ফলে দেশ থেকে বিদেশে অর্থ চলে যাচ্ছিল বলে সে কর্মকর্তা উল্লেখ করেন।ভায়াগ্রা সমগোত্রীয় ঔষধের অনুমোদন দেবার ক্ষেত্রে সেটিও একটি কারণ ছিল।কর্মকর্তারা বলছেন, যেসব উপাদান দিয়ে ফাইজার কোম্পানি ভায়াগ্রা উৎপাদন করে সেসব উপাদান দিয়েই বিভিন্ন নামে বাংলাদেশে যৌন উত্তেজক ট্যাবলেট প্রস্তুত হচ্ছে বাংলাদেশে।বাংলাদেশে যেসব কোম্পানি এ ঔষধ তৈরি করে তারা নিজেদের নাম দিয়ে তৈরি করে। এসব ঔষধের কার্যকারিতা এবং উপাদান ভায়াগ্রার মতো বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
সুত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত