শনিবার, মার্চ ৭, ২০২৬

অবৈধ ঘরবাড়ি নির্মাণ উপ প্রধানমন্ত্রী সাভিনির বিতর্কিত প্রস্তাব

আপডেট:

ইতালিতে যথাযত বিলিং কোড অনুসরণ না করে ঘরবাড়ি নির্মাণ কে কেন্দ্র করে উপ প্রধানমন্ত্রী সালভিনির প্রস্তাবকে কেন্দ্র করে বির্তক ও সমালোচনা শুরু হয়েছে। অবৈধ ঘরবাড়ি নির্মাণ কে বৈধ করার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনগণের মধ্যে। এটি রাজনৈতিক বির্তকের জন্ম দিয়েছে। – ইতালির পরিসংখ্যান সংস্থা ইস্তাত ইস্তা (ISTAT)এর তথ্যমতে, দেশটিতে প্রতি ১০০টি নতুন নির্মিত বাড়ির মধ্যে ১৫টিই অবৈধ বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া তৈরি।অবৈধ নির্মাণের হারে উত্তর ইতালির চেয়ে দক্ষিণ ইতালি অনেক এগিয়ে, যেখানে কিছু অঞ্চলে প্রায় অর্ধেক বাড়িই অবৈধ।উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি পুরনো জমে থাকা ক্ষমার আবেদনগুলো ৬ মাসের মধ্যে মিউনিসিপ্যালিটি নিষ্পত্তি না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বৈধ বা ‘সাইলেন্স-অ্যাসেন্ট’(Silence-assent) করার প্রস্তাব দিয়েছেন।ইতালিতে অঞ্চলভেদে অবৈধ বাড়ির সংখ্যায় বিশাল পার্থক্য রয়েছে; উত্তরে প্রতি ১০০টিতে মাত্র ৪.৬টি অবৈধ হলেও বাসিলিকাতা ও ক্যালাব্রিয়ায় তা ৫৪টি এবং কাম্পানিয়ায় ৫০.৪টি। ভাঙার নির্দেশ থাকা সত্ত্বেও ইতালিতে ৭০ হাজারের বেশি চিহ্নিত অবৈধ ভবনের মাত্র ১৫.৩ শতাংশ শেষ পর্যন্ত ভাঙা সম্ভব হয়েছে। সালভিনির যুক্তি হলো, নাগরিকরা ৩০-৪০ বছর আগে টাকা দিয়ে ক্ষমার আবেদন কনডনো (Condono) করলেও মিউনিসিপ্যালিটি বা কমুনেগুলো জনবল সংকটের কারণে তার উত্তর দিতে পারেনি, তাই নাগরিকদের ভোগান্তি কমাতে এই নিয়ম দরকার সালভিনির এই ‘স্বয়ংক্রিয় বৈধতা’র প্রস্তাব কি ইতালির আবাসন খাতে বিশৃঙ্খলা আর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দেবে বলে অনেকে মনে করছে। ভুমিকম্প প্রবন ইতালিতে এই ঝুঁকি এড়াতে এখননি কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

সুত্রঃ আনসা /ItalyNews

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত