-আত্রেজু উৎসবকে নিয়ে ইতালি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মেলোনী নতুন এক রাজনৈতিক চাল দিয়েছেন। ফলশ্রুতিতে বিরোধী দল এলি শ্লেইন মুখোমুখি বির্তকে অংশ নেবেন কিনা তা এখন আলোচনা কেন্দ্রে রয়েছে। সাবেক প্রধান মন্ত্রী ফাইভ স্টার মুভমেন্টের দলীয় প্রধান ও পিডি নেত্রী এলি শ্লেইন আত্রেজু উৎসবে মেলোনির সাথে মুখোমুখি বিতর্কের শর্ত দিয়েছিলেন। মেলোনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জানিয়েছেন তিনি প্রস্তুত, তবে বিতর্কে ফাইভ স্টার মুভমেন্টের নেতা জিউসেপ্পে কন্তেকেও আমন্ত্রণ জানিয়েছেন। মেলোনির যুক্তি, বিরোধীদের মধ্যে কে আসল নেতা তা এখনো নির্ধারিত নয়, তাই তিনি একা শ্লেইনকে বেছে নিতে পারেন না। রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় দিয়েছেন মেলোনি। মেলোনি মনে করিয়ে দেন, কন্তে এর আগে প্রধানমন্ত্রী থাকাকালেও কোনো শর্ত ছাড়াই আত্রেজু উৎসবে যোগ দিয়েছিলেন। এটি মূলত বিরোধীদের (PD এবং M5S) মধ্যকার নেতৃত্ব নিয়ে চলমান স্নায়ুযুদ্ধকে উস্কে দেওয়ার একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর রোমে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে বিরোধী দলের সব নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে।এখন প্রশ্ন হল- মেলোনির এই ‘ত্রিমুখী বিতর্কের’ ফাঁদে কি পা দেবেন দুই বিরোধী নেতা বির্তকে অংশ গ্রহন না করে সরে যাবে এরি মধ্যে ইতালির রাজনৈতিক সচেতন মহলে আলোচনার ঝড় তুলেছে।।

