মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

অভিবাসীরা ইতালির অমুল্য সম্পদ প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা

আপডেট:

দীর্ঘদিনের বিতর্ক আর অনিশ্চয়তার পর, ইতালির অভিবাসন নীতিতে এক বিশাল ইতিবাচক মোড়! স্বয়ং প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা (Sergio Mattarella) রোমের ‘জেনারেল স্টেটস অফ বার্থ’ (Stati Generali della Natalità) সম্মেলনে অভিবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা ইতালিতে বসবাসরত ও আগমনের অপেক্ষায় থাকা সকলের জন্য ভবিষ্যতে এই বার্তগুলো গুরুত্ব বহন করে। প্রেসিডেন্ট মাত্তারেলার ৩টি ঐতিহাসিক বার্তা
প্রেসিডেন্টের এই বক্তব্য অভিবাসীদের গুরুত্বকে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করল ইতালির কৃষি ও পর্যটন শিল্পকে বাঁচাতে হলে অভিবাসীদের সমাজের মুল স্রোতের সাথে একত্রিত করে ইতালিকে এগিয়ে নিতে হবে। প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় অভিবাসীদের অবদানকে ‘অমূল্য’ (Invaluable Asset) বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, অভিবাসীরা ও তাদের পরিবারগুলো ইতালির শ্রমবাজার ও অর্থনীতির চাকা সচল রাখার জন্য অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেছেন—দেশের জন্মহার বৃদ্ধির প্রচেষ্টার সাথে অভিবাসীদের ইন্টিগ্রেশন বা আবাসন কখনোই সাংঘর্ষিক নয়, বরং এই দুটি নীতি একে অপরের পরিপূরক (Complementary)। তিনি আহ্বান জানিয়েছেন, অভিবাসনকে ‘বহিরাগত সমস্যা’ হিসেবে না দেখে দেশের ভবিষ্যৎ জনসংখ্যা কাঠামোর সম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অভিবাসীদের জন্য সম্মানজনক কাজ ও নাগরিক অংশগ্রহণের সুযোগ বাড়াতে বলেছেন ইতালিতে বিভিন্ন সেক্টরে (যেমন কৃষি, পর্যটন) শ্রমিকের তীব্র ঘাটতি, ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্টের এই বার্তা একটি পরিষ্কার ইঙ্গিত:ভবিষ্যতে নীতি সহজ হতে পারে: দেশের সর্বোচ্চ অভিভাবক যখন অভিবাসীদের সম্পদ বলছেন, তখন সরকারের পক্ষ থেকে অভিবাসন নীতি (যেমন Decreto Flussi কোটা) আরও উদার ও সহজ হওয়ার সম্ভাবনা বাড়ছে। ইতালীয় সমাজে অভিবাসীদের প্রতি সম্মান ও সুযোগ আরও বাড়তে পারে।এই বার্তা নিশ্চিত করল অভিবাসীরা কঠোর পরিশ্রম করে ইতালি অর্থনীতির চাকাকে সচল রাখছে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত