গতকালের প্রধানমন্ত্রী মেলোনী সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছেন তা জনগণকে ধোকা দেওয়া হয়েছে বলে দাবী করেন সাবেক প্রধানমন্ত্রী ফাইভ স্টার মুভমেন্টের নেতা কন্তে। তিন বছরের মেলোনি সরকারের কোন সাফল্য নেই বলে তিনি মনে করেন। স্বাস্থ্যসেবা, অর্থনীতি, আইন শৃঙ্খলা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন মেলোনি। ফাইভ স্টার মুভমেন্ট নেতা জিউসেপ্পে কন্তে প্রধানমন্ত্রী মেলোনির দীর্ঘ সংবাদ সম্মেলনকে ‘ফাঁকা বুলি’ আখ্যা দিয়ে বলেছেন, তিন বছর পরেও সরকার শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে। চিকিৎসা না পেয়ে ধুঁকছে ৬০ লাখ ইতালিয়ান এবং ওয়েটিং লিস্ট দীর্ঘ হচ্ছে, অথচ স্বাস্থ্যখাতের এই সংকট নিয়ে মেলোনি কোনো সদুত্তর দিতে পারেননি। কন্তের অভিযোগ, সরকার কর ও এনার্জি বিল বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে, অথচ ঋণের টাকায় (Deficit) অস্ত্র কেনার গোপন পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি আগেই ইঙ্গিত দিয়েছেন যে, অস্ত্র কেনার বাজেট মেটাতে প্রয়োজনে বাজেটে ঘাটতি বা ‘ডেফিসিট’ তৈরির আবেদন করা হবে।কন্তে মনে করিয়ে দেন, দ্রব্যমূল্য, নিরাপত্তা ও জ্বালানি বিলের উর্ধ্বগতিতে ইতালিয়ানরা দিশেহারা, কিন্তু সরকার বাস্তব সমস্যাগুলো এড়িয়ে গেছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ দুই ঘণ্টার বক্তৃতায় মেলোনি নিজের কাজের হিসাব না দিয়ে শুধুই ‘আমি করব, আমি চাইব’—এমন ভবিষ্যতের বুলি আউড়েছেন।
সুত্র : রোমনিউজ, হ্যালো ইতালি

