শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অভিবাসন অপরাধ নিয়ন্ত্রণ ফলে জনগণ ভালো আছে : প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট:

গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মেলোনি তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন তিন বছরের তার সরকারের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, অপরাধ দমনে তার সরকার অনেক ক্ষেত্রে উন্নতি করছে। সেই সব সুফল ইতালির জনগণ ভোগ করছে। তার সরকারের ধারাবাহিক উন্নয়ন সূচক তুলে ধরেন। ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইতালিতে অপরাধের হার গত বছরের তুলনায় ৩.৫% কমেছে এবং অবৈধ অভিবাসন হ্রাস পেয়েছে ৬০%।‘অপারেশন কাইভানো’র মাধ্যমে রাষ্ট্র অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং প্রায় ৪,০০০ অবৈধভাবে দখলকৃত বাড়ি মালিকদের ফিরিয়ে দিয়েছে। বেবি গ্যাং বা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সরকার আরও নতুন ও কঠোর আইন প্রণয়ন নিয়ে কাজ করছে।নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, পুলিশ ও বিচার বিভাগকে একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন তুরিনের এক ইমামের জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় স্বরাষ্ট্রমন্ত্রী তার বহিষ্কারের নির্দেশ দিলেও আদালত তা আটকে দেয়।গত নভেম্বরে এক মা তার ৯ বছরের সন্তানকে হত্যা করে, অথচ আগের খুনের চেষ্টা ও অভিযোগ সত্ত্বেও বিচারক তাকে মুক্ত রেখেছিলেন।‘তেরা দি ফুকি’ এলাকায় বিষাক্ত বর্জ্য ফেলার সময় হাতেনাতে গ্রেফতার ব্যক্তিকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আদালত ছেড়ে দেয়, যা পুলিশের পরিশ্রমকে বৃথা করছে বলে জানান মেলোনি।তিনি ইতালির বিচার ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত