সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানিয়েছে

আপডেট:

বাংলাদেশ জাতীয় নির্বাচন: ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্রের বিবৃতি বাংলাদেশে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানাচ্ছে । বাংলাদেশের বিপুলসংখ্যক জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে। ১৪ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল তাদের প্রাথমিক প্রতিবেদনে নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষতার সাথে আয়োজিত হয়েছে উল্লেখ করে বলেন, এই নির্বাচন গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদন এ বছরই পরের দিকে প্রকাশ করা হবে। সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য সংস্কার বাস্তবায়নে সকলের প্রচেষ্টা নতুন সংসদের ভূমিকাকে অর্থবহ করে তুলবে, সবার প্রতি এটা আমাদের আহ্বান। ইইউ বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ ও সম্পর্ক দৃঢ়করণের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত