রোম, ইতালি: পর্যটক ও স্থানীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির ব্যস্ততম রেলওয়ে স্টেশন ‘রোম টার্মিনি’-তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি স্টেশনে একটি নতুন রাজ্য পুলিশ (State Police) স্টেশনের উদ্বোধন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো,জনবলবৃদ্ধি: গত কয়েক দিনে স্টেশনে নিয়োজিত পুলিশ কর্মীর সংখ্যা পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে।প্ল্যাটফর্মে টহল জোরদার আগামী মাসগুলোতে ট্রেন এবং পাতাল রেল (Metro) প্ল্যাটফর্মগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য অতিরিক্ত ৮০ জন পুলিশ অফিসার মোতায়েন করা হবে। নাগরিক সেবা সুরক্ষা দিতে নতুন এই স্টেশনটি পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসার একটি কেন্দ্রবিন্দু (Hub) হিসেবে কাজ করবে।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মাত্তেও পিয়ান্তেদোসি তার বক্তব্যে বলেন, “এই স্টেশনগুলো কেবল আইনশৃঙ্খলার কেন্দ্র নয়, বরং নাগরিকদের জীবনের নিরাপত্তার এক নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হবে। আমরা চাই মানুষ যখন ভ্রমণ করবে, তখন তারা যেন নিজেদের নিরাপদ বোধ করে।”
সম্প্রতি ইতালিজুড়ে রেলওয়ে নেটওয়ার্কে নাশকতামূলক কর্মকাণ্ড এবং অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সামনে বড় আন্তর্জাতিক ইভেন্ট ও পর্যটন মৌসুমকে সামনে রেখে টার্মিনি স্টেশনের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
সুত্রে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

