সোমবার, জুলাই ১৩, ২০২৬

ইতালির চেম্বার অফ ডেপুটিস’-এ নাগরিকত্ব আইন সংশোধনে প্রস্তাব পাস

আপডেট:

ইতালিতে বসবাসরত অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার নিয়ম ও আইনি প্রক্রিয়ায় বড় ধরনের কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অফ ডেপুটিস’-এ নাগরিকত্ব আইন সংশোধন এবং এর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য উগ্র-ডানপন্থী ‘লেগা পার্টি’র একটি জরুরি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১৪৮ ভোটের বড় ব্যবধানে পাস হওয়া এই প্রস্তাবটি এখন দ্রুত বাস্তবায়নের দিকে এগোচ্ছে।নতুন এই প্রস্তাবনায় মূলত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো অত্যন্ত কঠোর করা হয়েছে এবং ক্ষেত্রবিশেষে তা বাতিলের বিধান রাখা হয়েছে।
১. অপরাধীদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ
​বর্তমানে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার পথে আইনি কোনো জটিলতা বা বাধা নেই। তবে নতুন প্রস্তাবনা অনুযায়ী, কোনো বিদেশি যদি গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত হন, তবে তার নাগরিকত্ব পাওয়ার পথ সম্পূর্ণ ব্লক বা বন্ধ করে দেওয়া হবে।
​২. মামলা চলমান থাকলে প্রক্রিয়া স্থগিত
​যদি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে ইতালিতে কোনো ফৌজদারি মামলা চলমান থাকে, তবে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি (রায়) না হওয়া পর্যন্ত তার নাগরিকত্ব পাওয়ার সমস্ত আবেদন ও প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
​৩. নাগরিকত্ব বাতিলের পরিধি বিস্তার
​আগের নিয়মের চেয়ে নতুন আইনে নাগরিকত্ব বাতিলের পরিধি আরও বাড়ানো হয়েছে। আগে প্রধানত সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার কারণে নাগরিকত্ব বাতিলের বিধান থাকলেও, নতুন প্রস্তাবে এর সাথে যুক্ত করা হয়েছে হত্যা (Homicide)যৌন সহিংসতা (Sexual Violence) মাফিয়া বা অপরাধ চক্রের সাথে সংশ্লিষ্টতা। এই ধরনের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হলে উক্ত বিদেশির ইতালীয় নাগরিকত্ব বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতালির নতুন এই খসড়া আইনটি পাস হলে অপরাধমুক্ত ও পরিচ্ছন্ন ইমেজের অভিবাসীদের জন্য প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও, যেকোনো ধরনের গুরুতর অপরাধে জড়িত বা মামলাভুক্ত বিদেশিদের জন্য ইতালির পাসপোর্ট পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত