বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ইতালির বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করার পক্ষে মেলোনির সাফাই, পদত্যাগের হুঁশিয়ারি

আপডেট:

ইতালির জনপ্রিয় টকশো ‘চিঙ্কোয়ে মিনুতি’তে হাজির হয়ে দেশটির অর্থনীতি, শিক্ষা ও রাজনৈতিক সংস্কার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।​অনুষ্ঠানে দেওয়া মেলোনির বক্তব্য বলেন
​শিক্ষা ও একত্রীকরণ নীতি: যেসব বিদেশি শিক্ষার্থী ইতালীয় ভাষা জানেন না, শ্রেণিকক্ষে তাদের উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার পক্ষে সাফাই গান মেলোনি। তিনি যুক্তি দেন, একটি ক্লাসে অতিরিক্ত বিদেশি শিক্ষার্থী থাকলে তারা মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই তাদের কার্যকর ভাষা শেখা ও একত্রীকরণের স্বার্থে ক্লাসে শিক্ষার্থীদের সুষম বণ্টন প্রয়োজন। ক্ষমতায় আসার পর সরকারের অর্থনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে তিনি জানান, ইতালি বাজেট ঘাটতি ৮.১% থেকে কমিয়ে ৩.০৮ শতাংশে নামিয়ে এনেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নজরদারি (Excessive Deficit Procedure) থেকে ইতালি দ্রুত বের হয়ে আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পরিসংখ্যান সংস্থার পূর্বাভাস নিয়ে অসন্তোষ করেন প্রধানমন্ত্রী মেলোনি ২০২৪ সালের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৭% থেকে সংশোধন করে ১.১% ঘোষণা করায় জাতীয় পরিসংখ্যান সংস্থা ‘ইস্তাত’ (Istat)-এর পূর্বাভাসের নির্ভুলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইতালীয় প্রধানমন্ত্রী ​স্বাস্থ্য বাজেট সংক্রান্ত অভিযোগ খণ্ডন করে তিনি বলেন রোড ট্যাক্স (বল্লো আউতো) বাবদ অঞ্চলগুলোর রাজস্ব ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সরকার ২.৪ বিলিয়ন ইউরো দেবে উল্লেখ করে মেলোনি বলেন, এর ফলে স্বাস্থ্য বাজেট কমে যাওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ অবান্তর।রাজনৈতিক সংস্কার ও পদত্যাগের হুঁশিয়ারি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে কঠোর বার্তা দেন মেলোনি। ভোটারদের সরাসরি পছন্দের ভিত্তিতে পার্লামেন্ট সদস্য নির্বাচনের বিষয়ে সংসদে সরকারের আনা প্রস্তাব যদি প্রত্যাখ্যাত হয়, তবে তিনি পদত্যাগ করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত