মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগ কাতানিয়া শাখার সভাপতি মোল্লা সেলিম ও সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্য।।
তারা এক বার্তায় বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ২৬শে মার্চ। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ২৬শে মার্চ। এই দিন বাঙালি জাতির মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এবং এর মধ্য দিয়ে আমরা পাকিস্তানি দখলদারিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করে। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাড়া বিশ্বের মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পরে। ২৬শে মার্চের এই দিনে আসলে আলোচনা করতে গেলে আমি অনেক আবেগ আপ্লূত হয়ে পরি কারণ বহু স্মৃতি মনে পরে, বহু দুঃখ-বেদনার কথা মনে পরে। স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করার কৃতিত্ব ও অধিকার ছিল একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণ তখন বাংলাদেশের সাড়ে কোটি মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য। স্বাধীনতা যুদ্ধের যে প্রেক্ষাপট গুলো রয়েছে এই প্রেক্ষাপটকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সম্ভব ছিলনা। এই প্রেক্ষাপটের ধাপে ধাপে যে চিন্তা, চেতনা, দর্শন, আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য অফুরন্ত সম্পদ। সেটি এখনও যেমন বাংলাদেশকে পথ দেখাচ্ছে এবং আগামীর হাজার বছরও বাংলাদেশকে পথ দেখাবে। এই শক্তির বলেই কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে বাংলাদেশকে পিছনের দিকে টেনে নেওয়া হয়েছিল, ঠিক সেখান থেকে আজকের বাংলাদেশকে ফিরিয়ে আনতে পেরেছি। এই শক্তির বলেই কিন্তু আমরা একাত্তরের পরাজিত শক্তিদের পরাজিত করতে সক্ষম হয়েছি। সুতরাং এইযে দর্শন, চেতনা, আদর্শ রয়েছে এটির উপরেই কিন্তু আজকে বাংলাদেশ চলছে।

