বুধবার, মার্চ ১৮, ২০২৬

ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছালাম ও রনি

আপডেট:

ইতালী সংবাদ দাতা : বেলাল ভূঁয়া ও শিমুল বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সিদ্ধান্ত পরিবর্তন
সাহাদাত হোসেন রনিকে সাধারণ সম্পাদক ঘোষণা
রোমে ঢাকা জেলা সমিতির আহ্বানে বৃহত্তর ঢাকা সমিতিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার লক্ষে একটি জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক এর পরিচালনায় এই সময় বৃহত্তর ঢাকার অন্তর্গত ছয়টি জেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মুন্সীগঞ্জবিক্রমপুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রনি ঠিক একই সাথে সকলের সম্মতিক্রমে এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা হিসাবে মনজুর আহমেদ মনজু কে মনোনীত করা হয়।
এ সময় সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমেদ শাহাদত হোসেন রনি বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসাবে সংগঠনের সকল দায়িত্ব অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠ ভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম, নারায়ণগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মাকতুল মুক্তার, মানিকগঞ্জ জেলা সমিতি সহ আর অনেকে।

দৈনিক সকালের কন্ঠের সম্পাদক আনোয়ার মোরশেদ বিটু মজুমদার ও ইতালি সংবাদ দাতা বেলাল ভূঁইয়া অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত