কুয়েত থেকে বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে রেমিট্যান্স পুরস্কার-২০২৪ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুকাই আলী লুৎফর রহমান। ২০২৩-২০২৪ অর্থ বছরের নিজ দেশে কুয়েত থেকে রেমিট্যান্স পাঠিয়ে তিনি এ পুরস্কার পান। তার পাঠানো অর্থ বাংলাদশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মুকাই আলী লুৎফর রহমানকে দূতাবাস,কুয়েত তাকে রেমিট্যান্স পুরস্কার -২০২৪ এ ভূষিত করেছে।বুধবার ( ১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস, কুয়েত কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস কুয়েত এম্বাসিডর মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি সহ কর্মকর্তা -কর্মচারি, কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ববৃন্দ, প্রবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

