প্রাচীন রোমের মাটিতে এক হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা। ইতালির ওস্তিয়া শহরে খননকালে আবিষ্কৃত হয়েছে এক বিরল ইহুদি স্নানাগার (মিকভেহ)। বাইবেলের সময়কার ইসরায়েল বাদ দিলে, এটিই প্রাচীন স্নানাগার।ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র স্নানের জন্য ব্যবহৃত এ স্নানাগার ওস্তিয়ার প্রাচীন সিনাগগে অবস্থিত ছিল। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় শতকের শেষের দিকে এটি তৈরি হয়েছিল। নীল প্লাস্টার ও শাঁস দিয়ে সাজানো এ কক্ষে ছিল স্তম্ভের সারি।ওস্তিয়া প্রত্নতাত্ত্বিক উদ্যানের পরিচালক আলেসান্দ্রো ডি’আলেসিও বলেন, এই আবিষ্কার প্রমাণ করে প্রাচীন রোমে ইহুদিদের উপস্থিতি ছিল।ইতালির সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো গিউলি বলেন, এটি রোমান সভ্যতায় বিভিন্ন সংস্কৃতির সহাবস্থানের প্রমাণ দেয়।রোমের কাছে অস্টিয়া অ্যান্টিকায় বৃহস্পতি, জুনো ও মিনারভার প্রধান মন্দিরজায়গাটি খননের সময় ছোট মার্বেল মূর্তি, মেনোরাহ প্রদীপ ও কাচের পানপাত্র পাওয়া যায়, যা পঞ্চম-ষষ্ঠ শতকের মধ্যে তৈরি বলে ধারণা করা হচ্ছে।ওস্তিয়া এক সময় রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল। বালুর স্তূপে চাপা পড়ে থাকায় শহরটি এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। পরে ২০২২ সালে পুনরায় খনন শুরু হলে এ বিরল মিকভেহ আবিষ্কৃত হয়।
ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের প্রধান ও রোমের প্রধান রাব্বি এই আবিষ্কারকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এটি রোমের ইহুদিদের হাজার বছরের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
রোমে প্রাচীন ইহুদি স্নানাগার: হাজার বছরের ইতিহাসের
আপডেট:

