সোমবার, মার্চ ২৩, ২০২৬

অভিবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়ে ইতালি পার্লামেন্ট আলোচনা

আপডেট:

ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত ভুক্তভোগী বাংলাদেশিদের ভোগান্তির নানা চিত্র উঠে এসেছে।সেমিনারে বৈধ পথে ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট, কমিশনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশিদের কথা তুলে ধরেন সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির।আলোচনা সভায় ইতালির স্বনামধন্য ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
ইমিগ্রেশন বিষয়ক এই আলোচনার বিষয়বস্তু উত্থাপিত করা হবে উচ্চ পর্যায়ে। বিদেশিদের ইমিগ্রেশন বিষয়ে সুষ্ঠু সমাধান এবং সুবিধা বৃদ্ধিতে এই আলোচনা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত