গত ১৬ জুলাই গোপালগঞ্জে সাধারণ মানুষের ওপর চালানো বর্বরোচিত গণহত্যা এবং ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষক নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদ সভা, শোক প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন—“গোপালগঞ্জে দিনদুপুরে নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে জনপথ। যেভাবে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তা সরাসরি মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শামিল। আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় প্রমাণিত হয়েছে সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।” নেতৃবৃন্দ বলেন—“একদিকে গোপালগঞ্জে গুলি করে মানুষ হত্যা, অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন নিয়ে খেলা—এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? রাষ্ট্রের এই চরম ব্যর্থতা আর অব্যবস্থাপনার দায় কেউ নিচ্ছে না, বরং সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই অনতিবিলম্বে এই ব্যর্থ সরকারকে পদত্যাগ করতে হবে।”
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন—“মাইলস্টোন ট্র্যাজেডিকে ঘিরে লাশ নিয়ে রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের সঠিক তালিকা ও প্রকৃত ঘটনার তদন্তের দাবিতে সরকারের প্রতি আমরা জোর দাবি জানাই। যারা আজও নিখোঁজ, তাদের অবস্থান প্রকাশ করা হোক এবং দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক।এই ভয়াবহ সময়েও সরকারপ্রধান ও তার প্রশাসনের নির্লজ্জ নীরবতা এবং ঘটনাস্থলে নেতাদের প্রটোকলের নামে যানজট সৃষ্টি করে উদ্ধার কাজ ব্যাহত করার বিষয়টিও বক্তারা কঠোরভাবে সমালোচনা করেন।
আলোচনায় আরও উঠে আসে দেশের এই সংকটময় মুহূর্তে প্রবাসের আওয়ামী নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে দলের ভবিষ্যৎ রক্ষার আহ্বান। বক্তারা বলেন—“আমরা চাই, সব বিভেদ ভুলে ইতালি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হোক। সামনে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নিয়ে, সকল ভেদাভেদ ভুলে আমরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর আন্দোলনে প্রবাস থেকে বলিষ্ঠ ভূমিকা রাখবো।” সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন।এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব বেপারী, আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকী, আফসার বেপারী, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক রিপন তপাদার, জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার সভাপতি ইলিয়াস মোল্লা, ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মামুন তালুকদার, ইব্রাহিম হোসেন, সোহেল আহমেদ জুয়েল, ফরমান হোসেন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানের শেষাংশে মাইলস্টোন কলেজের নিহত ছাত্র-শিক্ষক ও গোপালগঞ্জে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়—রাষ্ট্রের ব্যর্থতা ও জনগণের রক্ত নিয়ে আর রাজনীতি চলবে না। এখনই সময়, সরকারের বিদায় ঘণ্টা বাজানোর।
গোপালগঞ্জে গণহত্যা ও মাইলস্টোন ট্র্যাজেডির দুই বিষয়ে ইতালি আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল
আপডেট:

