বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

রোম সিটি করপোরেশন স্বাস্থ্য সেবা ভাষা শিক্ষা সহ অভিবাসীদের জন্য নানা পদক্ষেপ

আপডেট:

সুপ্রাচীন সভ্যতার লীলাভূমি রোম মিউনিসিপাল আধুনিক স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পড়ে দিন পৌঁছে দিতে নতুন পরিকল্পনা নিয়েছে যায় ইতিমধ্যে অভিবাসী ও রুমে বসবাসকারী সকল শ্রেণীর পেশা মানুষের মধ্যে আলোরন তুলেছে।রোম সিটি কাউন্সিল নতুন র্ফামাক্যাপ চুক্তির মাধ্যমে ৪৫টি কমিউনাল ফার্মেসিকে শুধু ওষুধ বিক্রির কেন্দ্র নয়, বরং সামাজিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। নতুন পরিকল্পনা অনুযায়ী এই ফার্মেসিগুলোয় এখন পাওয়া যাবে টেলিমেডিসিন, ইসিজি, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দূরবর্তী সহায়তা, এবং “লাইট হোম কেয়ার সার্ভিস” বা গৃহভিত্তিক সাপোর্ট।নতুন চারটি বিশেষ সাপোর্ট এলাকা যুক্ত করছে যুবসমাজ, অন্তর্ভুক্তি এবং অভিভাবক সহায়তা। অভিবাসীদের জন্য বিশেষ ডেস্ক চালু হচ্ছে। “অভিবাসী সাপোর্ট ডেস্ক”-এ থাকবে স্বাস্থ্যসেবা নির্দেশনা, ভাষা শিক্ষা, স্কুল ও কাজের সহায়তা, এবং সাংস্কৃতিক মিডিয়েশন। নতুন পরিকল্পনায় বিস্তার করতে ইউরোরোমা ২ শপিং সেন্টারে নতুন ফার্মেসি খোলা হবে। প্রাথমিকভাবে “আইনি পরামর্শ ডেস্ক” চালুর পরিকল্পনা থাকলেও আইনজীবী সমিতির আপত্তিতে তা বাদ দেওয়া হয়েছে এই পরিবর্তনের লক্ষ্য হলো শহরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করা।এটি তখনই পরিপূর্ণতা যখন প্রান্তিক জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে।

তথ্যসুত্র:
HelloItaly /ItalyNews

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত