দারিদ্রসীমার নিচে বসবাসকারী অভিবাসী শিশুদের মান উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়ে এগুচ্ছে ইতালির অভিবাসী মন্ত্রণালয়। এর অংশ হিসাবে পাইলট প্রকল্পের শুরু করেছে নেপকস ও মিলানোতে। প্রকল্পটি সফলতা পেলে সকল অঞ্চলে শুরু করবে বলে মন্ত্রণালয়ের একটি সূত্রে জানিয়েছে। এই ধরনের বহু প্রকল্প গতি হারিয়ে ফেলেছিল এটি যদি সঠিক ভাবে বাস্তবায়িত হয় তাহলে অভিবাসীদের মান উন্নয়ন হবে বলে সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করছেন। – ইতালিতে বসবাসরত বিদেশি পরিবারগুলোর মধ্যে ৪০.৫% চরম দারিদ্রসীমার নিচে বাস করছে, যেখানে স্থানীয় ইতালীয়দের ক্ষেত্রে এই হার মাত্র ৮%।দক্ষিণ ইতালিতে বিদেশি শিশুদের অবস্থা আরও ভয়াবহ, সেখানে অভিবাসী পরিবারগুলোর ৬২.৫% বা অর্ধেকেরও বেশি চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। এই সংকট মোকাবিলায় ‘RemiX’ প্রজেক্টের মাধ্যমে মিলান ও নেপলসসহ ৬টি শহরে অভিবাসী শিশুদের শিক্ষা, সামাজিক ও মানসিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় বহুভাষী ‘কমিউনিটি এজেন্ট’ নিয়োগ দেওয়া হয়েছে, যারা ভাষা ও সংস্কৃতির বাধা দূর করে অভিবাসী পরিবার ও সরকারি পরিষেবার মধ্যে সেতু হিসেবে কাজ করবে। মিলান, পাভিয়া, পেরুজা, কাসের্তা, নেপলস এবং কাস্ত্রোভিলারি—এই শহরগুলোতে ‘রিমিক্স স্পেস’ বা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সাহায্য পাওয়ার সঠিক স্থান এবং অধিকার সম্পর্কে জানাতে অনলাইনে এবং কাগজে ছাপানো ‘বহুভাষী ম্যাপ’ বা নির্দেশিকা তৈরি করা হয়েছে।১৬ বছরের কম বয়সী বিদেশি কিশোরদের ৪৩.৬% সামাজিক বঞ্চনার ঝুঁকিতে রয়েছে, যা স্থানীয় সমবয়সীদের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।এখন দেখার বিষয় দারিদ্র্যের এই বিশাল ব্যবধান কমিয়ে অভিবাসী শিশুদের জন্য একটি সমান সুযোগে তৈরীতে কতটুকু সহায়ক হয়। তথ্যসুত্র:RemiXProjectl,ISTAT,HelloItaly

